1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ডাক বাংলো থেকে লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার দাবি স্ত্রীর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

কক্সবাজারে ডাক বাংলো থেকে লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার দাবি স্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৫৪ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার জেলা পরিষদের ডাক বাংলাে থেকে আয়ুব আলী (৩৭) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে জেলা পরিষদের ডাক বাংলোর ১৯ নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আয়ুব চকরিয়া উপজেলার করিয়াঘোনা এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

সে জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউলের অফিস সহকারী বলে জানা গেছে।

ডাক বাংলোর কেয়ারটেকার জাফর বলেন, দুপুর ১ টা ১০ এর দিকে আমার থেকে চাবি নিয়ে রুমে যায়।

তারও কিছুক্ষণ পর আমি উপরে গেলে দরজা খোলা দেখে প্রবেশ করি। তখন তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

আয়ুবের স্ত্রী মমতাজ বেগম বলেন, রাতে শহরের বাহারছড়ার বাসায় ছিল।

সকাল ১১ টার দিকেও বাসায় যায়। সেখান থেকে অফিসে এসেছে। পরে দুপুর দুইটার দিকে ডাক বাংলোর স্টাফ জাফর আমাকে ফোন করে বলেন চিফ রেজাউল আমাকে ডেকেছে।

পৌনে চারটার দিকে ১৯ নম্বর কক্ষে আমার স্বামীর লাশ দেখতে পেয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, দিনে দুপুরে একটা মানুষ কি করে আত্মহত্যা করতে পারে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। স্বামী হত্যার বিচারও দাবি করেন মমতাজ বেগম।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

তবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। তাই ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net