1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৭৩০০ পিস ইয়াবাসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কক্সবাজারে ৭৩০০ পিস ইয়াবাসহ আটক-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২৭৮ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরে পৃথক অভিযান চালিয়ে ৭৩০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কক্সবাজার এর সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সুত্র মতে, প্রথম অভিযানটি চালানো হয় কক্সবাজার শহরের কলাতলী রোডস্থ জিয়া গেস্ট মোড় এলাকায়।

এ অভিযানে রয়েল কোচ কাউন্টারের ভিতর হতে মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা- মৃত শফিকুল ইসলাম, সাং- সাইন বোর্ড খদ্দরপাড়া,থানা-সিদ্ধিরগঞ্জ থানা, জেলা- নারায়নগঞ্জ নামের আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে ৬০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় ৩১/১২/২০২০ ইং কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

একইদিন অপর এক অভিযানে কক্সবাজার কলাতলী রোডস্থ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে হতে মোঃ রিয়াজ (৩০), পিতা- নজির আহমদ, সাং- পশ্চিম লারপাড়া, থানা কক্সবাজার সদর, জেলা – কক্সবাজার নামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১৩০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উক্ত ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকবিরোধী এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net