1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কামালের স্মরণ সভায় অ্যাড. মিলন এমপি বলেন স্বাধীনতা বিরোধীরা ভিন্নপথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার

কামালের স্মরণ সভায় অ্যাড. মিলন এমপি বলেন স্বাধীনতা বিরোধীরা ভিন্নপথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২২০ বার

স্বাধীনতা বিরোধীরা আবার নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। জাতির জনকের ভাষ্কর্য নিয়ে কাল্পনিক ধর্মীয় ইস্যুর মাধ্যমে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করে তারা ভিন্নপথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে। তাদের এই চক্রান্ত থেকে দেশ-জাতিকে বাঁচাতে হবে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

শরণখোলা উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকনের প্রথম মৃত্যু বার্ষিকীর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাগেরহাট-৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন নেতাকর্মীদের প্রতি এই আহবান জানান।

শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মরহুম কামাল উদ্দিনের বড় ছেলে ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।

উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, শরণখোলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক হায়দার, মেজবাহ উদ্দিন খোকন, এম ওয়াদুদ আকন, এমআর জামিল হোসাইন, উপজেলা ভাইস চেয়াম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও জাকির হোসেন খান মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জালাল আহম্মেদ রুমি, তপু বিশ্বাস, আসাদুজ্জামান স্বপন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net