1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বাস চলাচল বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কিশোরগঞ্জে শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩১৪ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
চাঁদাবাজির মামলায় মামুন নামের এক শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জ গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বেকায়দায় পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, চাঁদাবাজির অভিযোগে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দফতর সম্পাদক মামুন মিয়াকে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিকরা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক জানান, গাইটাল বাসস্ট্যান্ডের সামনে থেকে অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে কামাল মিয়া নামের এক চালক মামুন মিয়াসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মামুনকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, বাসস্ট্যান্ডের সামনে থেকে সম্পূর্ণ অবৈধভাবে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণাসহ বিভিন্ন আন্তজেলা রুটে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার কারণে চাঁদাবাজির এ মিথ্যা মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net