1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা পাসপোর্ট করতে গিয়ে ছাত্রলীগের নেতা লাশ হয়ে ফিরলো বাড়িতে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা

কুমিল্লা পাসপোর্ট করতে গিয়ে ছাত্রলীগের নেতা লাশ হয়ে ফিরলো বাড়িতে

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৬ বার

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক চাপায় শাহ জালাল সুজন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। সুজন ওই ইউনিয়নের উত্তর হাওলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

সোমবার দুপুর ২টার দিকে কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার খিলা এলাকায় এ ঘটনা ঘটে।
উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরেফিন রুবেল জানান,

সহকর্মী শাহা জাল্লাল সুজনেকে ভুলে যাওয়া খুব কষ্ট কর। আমার এ বিচার চাই। এ ছাড়াও সজুনের স্বজনরা সামাজিক যোগাযোগ ফেসবুকে সুজনের ছবি ও ঘাতক ট্রাকচালক বিচারের দাবীজানান ।সন্ধায় জানাজার শেষে তার পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।
নিহতের মামা মঞ্জুর আলম জানান, সুজন সোমবার সকালে পাসপোর্ট করতে নোয়াখালীর মাইজদী গিয়েছিল। ওইদিন দুপুরে সে সেখান থেকে বাসযোগে ফিরে খিলায় নামে। পরে খিলা থেকে ব্যাটারি চালিত রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় চালকের অসাবধানতার কারণে কুমিল্লাগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে সুজন, রিকশায় থাকা আরেক যাত্রী এবং চালক গুরুত্বর আহন হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোঘণা করেন। স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করেছে।

সোমবার সন্ধ্যায় লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পরে রাত ৮টায় তার গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ওঅঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্থরের মুসলিম তৌহিদী জনতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net