1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোষ্টগার্ডের হাতে আটক ভারতীয় ১৭ জেলেকে জেল হাজতে প্রেরন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

কোষ্টগার্ডের হাতে আটক ভারতীয় ১৭ জেলেকে জেল হাজতে প্রেরন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩২৩ বার

বঙ্গোপসাগরের দেশীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১৭ ভারতীয় জেলেকে আটক করে কোষ্টগার্ড। বুধবার (২ ডিসেম্বর) ভোরে সাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে মাছ আহরন অবস্থায় ধাওয়া করে তাদের আটক করা হয়। এরপর আইনী প্রক্রিয়া শেষে আটকদের রাতে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে বলে কোস্টগার্ড মোংলা সদর দপ্তর (পশ্চিম জোন)’র অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট শাহারিয়ার আলম এ তথ্য জানান।

এসময় জেলেদের ব্যবহৃত ‘এফ বি মা-শিবানী’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলারও জব্দ করা হয়। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এক হাজার কেজিরও বেশী বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।

গুবীবাস দাশ’র ছেলে সুজন দাশ (৪৪), রাখাল দাশ’র ছেলে কাকন দাশ (৩২), মৃত অমুল্য বিশ্বাস’র ছেলে অমল বিশ্বাস (৪৫), অনিল দাশ’র ছেলে পরিক্ষিত দাস (৪০), হরিকমল দাশ’র ছেলে তপন দাশ (২৭), মৃত কিরন দাশ’র ছেলে সঞ্জয় দাশ (৩৩), গুরুপদ বিশ্বাস’র ছেলে মধুসুধন বিশ্বাস (৩৩), সুখলাল দাশ’র ছেলে সুরেশ দাশ ওরফে সুরজিত (২৪), যতিন্দ্র দাশ’র ছেলে রাজু দাশ (৩০),তামৃধর দাশ’র ছেলে মৃনাল দাশ (২৪), সন্তোষ কুমার দাশ’র ছেলে অক্ষয় দাশ (৩০), রাজেশ্বর দাশ’র ছেলে রাম দাশ (২৯), সুখরঞ্জন দাশ’র চেলে সুরজিত দাশ (১৯), মৃত হরিদাশ’র ছেলে কৃষ্ণ দাশ (৩৯),মৃত ভগিরত মাইতির ছেলে নিরঞ্জন মাইতি (৪৫), মৃত গুনধর বর’র ছেলে বিষ্ণুপদ বর (৬০) ও মনোরঞ্জন বাড়ই’র ছেলে বিচিত্র বাড়ই (৩০) সহ ১৭ জেলের বিরুদ্ধে কোষ্টগার্ড সদস্য এম এ রহমান বাদী হয়ে ১০৮৩ সালের অধ্যাদেশ ২২ ধারায় সমুদ্র সিমায় অবৈধ ভাবে প্রবেশ করে মাছ শিকারের অপরাধে মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার সকালে আদালতেদর মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর হবে বলে জানায় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী।

আটক ভারতীয় জেলেদের বাড়ী ভারতের দক্ষিন-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net