1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী উন্নয়ন পরিষদ'র শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

খুটাখালী উন্নয়ন পরিষদ’র শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ বার

চকরিয়া উপজেলার খুটাখালী উন্নয়ন পরিষদ’র উদ্যোগে কিশলয় স্কুলের শহীদ বেদিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

১৬ ডিসেম্বর সকালে পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জনি চৌধুরী ও মহাসচিব রমজান আলী মোর্শেদের নেতৃত্বে নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় সংগঠনের সদস্য সাজেদ মাহমুদ আবদুল্লাহ, শাখাওয়াত হোসেন সাকিব, মোঃ রিদুয়ান, নাজমুল হুদা হৃদয়, মোঃ রায়হান, সফওয়ানুল করিম,আবদুল্লাহ আল মামুন, মোঃ জুনাইদ, রাকিবুল ইসলাম, মোঃ আরিচ, শাহেদ মোস্তফা রিয়াদ,শরীফুল ইসলাম,মোঃ শরীফ, মোঃ জিয়াদ, মোঃ রিয়াদ,সায়েম,রনি,মুবিন, নজরুল ও ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পুষ্পমাল্যদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান আরিফুল ইসলাম জনি চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের এই দিনে আমরা একাত্তরের সেই অকুতোভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি।

যাদের আত্মত্যাগে আমাদের আজকের এই বিজয়। পেয়েছি লাল সবুজের পতাকা।

১৯৭১ এর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৬ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করেন।

মহান মুক্তিযুদ্ধে জাতির সূর্যসন্তানদের বুকে তাজা রক্তের বিনিময়ে ছিনিয়ে নিয়ে আনে এই বিজয়।

তিনি বলেন,বাংলাদেশের এই অকৃত্রিম বিজয় চিরদিন থাকবে চির দিনই আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো শহীদদের পাশে থাকবো।

তিনি আরো বলেন, বিজয়ের আনন্দ করতে গিয়ে করোনার মহামারীর কথা যেন ভুলে না যায়।
করোনাভাইরাস আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে কিন্তু তারপরও আপনারা নিরাপদ থাকবেন।

তিনি বলেন,আমরা যতদিনই থাকব মুক্তিযুদ্ধের চেতনাকে সাথে নিয়ে চলবো এবং যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা এ দেশকে একটি উন্নত ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ পরিণত করার মাধ্যমে লাখ লাখ শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net