1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৪১ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৯ তম বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতেই সূর্যদয়ের সাথে সাথেই মহান স্বাধীনতা যুদ্ধে আত্নত্যাগকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সকল সহযোগী সংগঠন, গুইমারা প্রেসক্লাব ,স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
সকাল ৭ টায গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে ও সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ম্রাসাথোই মগ,গুইমারা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল,গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা ও সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ।

বক্তারা শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের অবদান স্বীকার করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন স্বাধীনতার ৪৯ তম দিবসের অঙ্গীকার হোক দেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত এবং উন্নত ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার। কোন অপশক্তি যাতে মাথা নাড়া দিতে না পারে সকলে সেদিকে নজর রাখার আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা প্রকৌশলী (এল জি ই ডি)আবদুল মান্নান, মেডিক্যাল অফিসার মোঃ জাহাঙ্গীর আলম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু রেজা তালুকদার, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীনসহ সরাসরি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সবশেষ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net