1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলা প্রশাসন দিনাজপুর পরিবারের ১৭ জন সদস্যের অবসরজনিত বিদায় উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে সংবর্ধনা অনুষ্টিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রশাসন দিনাজপুর পরিবারের ১৭ জন সদস্যের অবসরজনিত বিদায় উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে সংবর্ধনা অনুষ্টিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৮ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
জেলা প্রশাসন দিনাজপুর পরিবারের ১৭ জন সদস্যের অবসরজনিত বিদায় উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

৩১ ডিসেম্বর বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কাঞ্চন)এ জেলা প্রশাসন আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,চাকুরীর দীর্ঘ কর্মময় জীবন ছিলো একটি টাইম ফ্রেমের মধ্যে বন্দী। যেখানে আসা-যাওয়ার এবং কাজের প্রতিটি মূর্হূতের জন্যে জবাবদিহীতা ছিল। কিন্ত এখন আপনারা যাচ্ছেন অফুরন্ত সময় নিজের হাতে নিয়ে কেউই আপনাদের কিছু বলবে না, তাই বলে অবসর জীবন অবসাদে কাটাবেন না। জীবনের প্রতিটি মুর্হূতকে কাজের মধ্যে রাখলে আপনারা সুস্থ্য ও সুন্দর থাকতে পারবেন।

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি কালেক্টরেট নেজারত শাহনুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সানিউল ফেরদৌস,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবু সালেহ মো: মাহফুজুর আলম। এছাড়াও অনুষ্ঠানে তৃতীয় এবং চতুর্থ শ্রেনীর অবসর নেয়া বিদায়ী কর্মচারীদের মধ্যে অনেকেই নিজেদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অবসর জীবনে যেন সুস্থ্য স্বাভাবিক কাটাতে পারে সে জন্যে সকলের কাছে দোয়া চান।

বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩য় শ্রেনীর কর্মচারী বাবুল হোসেন, রবীন্দ্রনাথ রায়, জিনারুল ইসলাম, নজমুল ইসলাম, এনায়েত কাদের ও মো: উমর আলী এছাড়াও ৪র্থ শ্রেনীর কর্মচারীর মধ্যে রয়েছে আমিনুল ইসলাম, মোকসেদ আলী, সৈয়দ সারাফাত হোসেন, মাজেদুর রহমান, নন্দ কিশোর রায়, ফয়জুর রহমান, আব্দুল কাইয়ুম, নজরুল ইসলাম, মহসিন আলী ও আবুল কালাম আজাদ।

এরপর দীর্ঘ চাকুরী জীবন শেষে যারা অবসরে গেলেন তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net