1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তামাক চাষীদের বিকল্প জীবিকায়নের লক্ষে মানিকছড়িতে উন্নত মানের আলু বীজ ও সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

তামাক চাষীদের বিকল্প জীবিকায়নের লক্ষে মানিকছড়িতে উন্নত মানের আলু বীজ ও সার বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি ঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৮০ বার

মানিকছড়ি উপজেলাধীন হালদা চরে নতুন উদ্যোমে মিশ্র ও নানা প্রজাতির শাক-সবজি, ফল-মূল, দেশি-বিদেশী ফল (যেমন:-বিদেশী কাঁঠাল, আম, রামবোটান, ড্রাগন,কাজি বাদাম রেড লেডি পেঁপে, বাতাবি লেবু) চাষাবাদ শুরু করেছে কৃষিজীবি চাষীরা। আর চাষীদের নিয়ে কাজ করছে বেসরকারী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

ফলে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাপক্ষে উপজেলার হালদাপাড়ের ৪০ জন চাষীর মাঝে জনপ্রতি ৩১ কেজি উন্নত জাতের আলুর বীজ, তিন রকমের ২২ কেজি সার, ১টি করে সিকেসার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে বীজ বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)’র এরিয়া ম্যানাজার মো. আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, আইডিএফ হালদা প্রকল্প ব্যবস্থাপক মো. সজীব হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, আইডিএফ হালদা প্রকল্পের জুনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জুনিয়র কৃষি কর্মকর্তা থুইঅংপ্রু মারমা প্রমূখ।

উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার উজানে তামাক বিকল্প জীবিকায়ণে চাষীদের নিয়ে কাজ করছে বেসরকারী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net