1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সুরক্ষা" নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা, ৫০হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

নরসিংদীতে মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সুরক্ষা” নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা, ৫০হাজার টাকা জরিমানা

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২২২ বার

নরসিংদী জেলার সদর উপজেলার ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান। এসময় ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা, তফসিল-খ প্রতিপালন না করা নির্ধারিত সেবা মূল্যের অধিক মূল্যে সেবা দেওয়া, ইর্মাজেন্সি ইউনিটে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, ডক্টরস রেজিস্ট্রার না থাকাসহ নানাবিধ অব্যবস্থাপনার জন্য কারণে মেডিক্যাল প্র্যাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৫০,০০০/ টাকা জরিমানা করা হয়। এ সময় ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক এক মাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সকল প্রকার অসংগতি দূর করার লিখিত অঙ্গিকারনামা দেন। সিভিলে সার্জন, নরসিংদী মহোদয়ের প্রতিনিধি হিসেবে ডা: নাসিম আল ইসলাম প্রসিকিউশন দাখিল করলে ভ্রাম্যমান আদালত এ আদেশ প্রদান করেন।

জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নরসিংদী, আনসার ব্যাটালিয়ন,আনসার ভিডিপি এবং গনমাধ্যম সহকর্মীগণ।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে, জানিয়েছেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net