1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে খোশারপাড়ের আবু মুছার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে খোশারপাড়ের আবু মুছার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২১১ বার

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশন সংলগ্ন এলাকায় চট্রগ্রাম থেকে ঢাকাগামী ৭৮৭ আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আবু মুছার (২২) মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। তিনি উপজেলার পেড়িয়া ইউনিয়নের খোসারপাড়া গ্রামের হাছানুজ্জামানের ছেলে। রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চট্রগ্রাম থেকে ঢাকাগামী ৭৮৭ আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ও ঢাকা থেকে চট্রগ্রামগামী ৮০২ চট্রলা এক্সপ্রেস ট্রেন একই সময়ে পার হওয়ার সময় দুই ট্রেনের মাঝামাঝি পড়ে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আবু মুছা নিহত হয়।

এ সময় রেল পথের বিভিন্নস্থানে তার মাথার অংশ এবং পাসহ শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে।

নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার এস এম মাহমুদ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রেলের বিধি অনুযায়ী আমরা ঘটনাটি লাকসাম জি আর পি থানা পুলিশকে অবহিত করেছি। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, নিহত আবু মুসা ঢাকা মিরপুর বাংলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র ছিলো। তার মৃত্যুে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net