1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিরাপদ চিকিৎসা চাই এর উদ্যোগে নাঙ্গলকোটে মাস্ক ও লিফলেট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

নিরাপদ চিকিৎসা চাই এর উদ্যোগে নাঙ্গলকোটে মাস্ক ও লিফলেট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ বার

ডেস্ক রিপোর্ট:
নিরাপদ চিকিৎসা চাই এর উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোটে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে গতকাল ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে।

কোভিড-১৯ করোনার দ্বিতীয় ধাপে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে, অনুষ্ঠিত এই মাস্ক ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।

‘নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ শাহআলম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সংগঠক রেদওয়ান হাসান, সাংবাদিক মোঃ মারুফ হোসেন, সমাজকর্মী মোঃ মিজানুর রহমান, নুর মোহাম্মদ, স্বেচ্ছাসেবক মোঃ হাবিবুর রহমান, আবদুল্লাহ বিন হাসান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় লোকজন।

এসময় অতিথিগণ বলেন,’ করোনার এই মহাদুর্যোগে বিশ্বের অন্যান্য দেশের মত আমরাও আজ বিপর্যস্ত।
করোনার এই ভাইরাস হতে মুক্ত থাকতে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সরকারের পাশাপাশি ‘নিরাপদ চিকিৎসা চাই সংগঠন যে ভূমিকা পালন করছে, তা প্রশংসার দাবি রাখে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net