1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ার এবাদুল্লাহ শাহ (রঃ) সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে

পটিয়ার এবাদুল্লাহ শাহ (রঃ) সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫২১ বার

নিজস্ব প্রতিবেদক ঃ
পটিয়ার শোভনদন্ডি ইউনিয়নের হিলিচিয়া এলাকায় কাজী এবায়দুল্লাহ শাহ (রা.) সুন্নিয়া হেফজখানা, এতিমখানা ও নূরানী মাদরাসার উদ্বোধন করা হয়েছে। আজ ৩১ ডিসেম্বর বিকালে মাদরাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস.এম শহীদুল্লাহ (রনি) অতিথি থেকে উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ¦ আকতার উদ্দিন রানা।
কাজী এবাদুল্লাহ শাহ্ (রঃ) তৈয়্যবীয়া সুন্নিয়া মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক আহমদ হোসেন আনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মোহাম্মদ সুমন উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম আল কাদেরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খালেদ, মানবাধিকার ফোরাম পটিয়ার সভাপতি ওসমান গণী, মো নুরুল ইসলাম, জি এম মাহবুব হোসেন, আব্দুল মোনাফ সওদাগর, আহমদ নবী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আকতার উদ্দিন রানা বলেন,ইসলামের প্রচার প্রসারে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অনন্য। ইসলামের কেদমতে যত দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠবে ইসলামের জ্ঞান প্রসার ততোই বাড়বে।
উদ্বোধক এস.এম শহীদুল্লাহ রনি বলেন, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্ঞানের বাগান। এখান থেকে শিক্ষা নিয়ে সারাবিশ্বে শিক্ষার্থীরা একদিন আলো ছড়াবে।
অনুষ্ঠান শেষে এতিমখানা কতৃপক্ষকে প্রধান অতিথি ও উদ্বোধকের পক্ষ থেকে রান্না ও খাবাবের জন্য নানা সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net