1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশের জিনারদীতে আওয়ামী লীগের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

পলাশের জিনারদীতে আওয়ামী লীগের মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৫ বার

পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ
আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আজ ৩০ ডিসেম্বর বুধবার সন্ধা ৬ টায় নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফেসর কামরুল ইসলাম গাজী।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মোল্লা টিটু, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও জিনারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সামসাদ আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিনারদী ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি রনি প্রধান,হুমায়ুন কবির ভোলা ও ফয়সাল প্রমুখ।
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন সহ প্রতিটি নির্বাচনে উপস্থিত সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান এবং দলীয় নেতা-কর্মীদেরও একযোগে কাজ করতে বলেন,প্রধান অতিথি কামরুল ইসলাম গাজী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net