1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেরি করে শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি'র ফ্রি সিরাতগ্রন্থ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

ফেরি করে শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি’র ফ্রি সিরাতগ্রন্থ বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩১০ বার

“শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি” এর উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবীর অবমাননার প্রতিবাদে সব শ্রেণী পেশার মানুষের মাঝে নবীজীর পবিত্র জীবন-চরিত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্রি সিরাতগ্রন্থ বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে। প্রিয় নবীজী হযরত মুহাম্মদ (সঃ) কে জানতে, জানাতে, বুঝাতে প্রথম পর্যায়ে চার শতাধিক সিরাতগ্রন্থ বিতরণ করেন সর্বস্থরের পাঠকদের মাঝে। এ সিরাত বিতরণ তারা অব্যাহত রেখেছেন বলেও জানান।

শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি এর সদস্য আব্দুর রহিম বলেন, ‘রাসূলের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে কোটি কোটি মানুষ পথের দিশা পেয়েছে। তিনি তাঁর গোটা জীবন বিলিয়ে দিয়েছেন মানুষ, মানবতার কল্যাণে। তাঁকে কেউ আঘাত করার অপচেষ্টা করলে কোটি প্রাণ জ্বলে ওঠে তাঁর ভালোবাসায়। মুষ্টিবদ্ধ হয় শতকোটি বিশ্বাসী মানুষের হাত। ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে গোটা বিশ্ব। ঘৃণায় ভেসে যায় তাঁর বিরুদ্ধবাদীর নাম নিশানা। ইতিহাসের সাক্ষী এটাই‌। আমরা মুহাম্মদের জীবনী দিয়ে নিজেদের জীবনকে আলোকিত করতে মূলত এ উদ্যোগটি গ্রহণ করি।’

সংগঠনের আরেকজন সদস্য মুজিবুল হক বলেন, ‘রাসূলের ভালোবাসার জায়গা থেকেই ফ্রি সিরাতগ্রন্থ বিতরণের উদ্যোগ নিয়েছে ‘শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি টীম’।আমরা আমাদের অবস্থান থেকে নবীজীর জীবনী পৌঁছে দিতে চাই মানুষের কাছে। কেউ একজনও যদি রাসূলের আলোকোজ্জ্বল জীবনধারা থেকে আলোর সন্ধান লাভ করে তবেই আমরা সফল। ইতোমধ্যে আমরা চারশতাধিক সিরাতগ্রন্থ সর্বস্তরের পাঠকদের হাতে তুলে দিতে পেরেছি। অনেকেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।’

‘শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি’র উদ্যোগে মানুষের ধারে ধারে ফেরি করে সিরাতগ্রন্থ বিতরণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন- রুকন উদ্দিন, সাখাওয়াত হোসেন আসিফ, আবুল কাশেম সিকদার, মাহমুদুল হাসান সহ সংগঠনের একঝাঁক নবীপ্রেমী তরুণ সমাজ। বিতরণকৃত সিরাতগ্রন্থেরর মধ্যে রয়েছে
মাসুদ শরীফ অনুবাদিত, ড. হিশাম আল-ওয়াদি’র লেখা “বি স্মার্ট উইথ মুহাম্মদ সঃ” এবং বাঁশখালীর কৃতিসন্তান ফারুক আজম অনুবাদিত ড. সালমান আল আওদা এর লেখা “মা আল মুস্তফা” সিরাতে রাসূলের সুরভিত পাঠ নামক দুটি সিরাতগ্রন্থ।

শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি’র সদস্যরা ইতোমধ্যে সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে ফ্রি ব্লাডগ্রুফ নির্ণয়, ফ্রি খৎনা, শীতবস্ত্র বিতরণ, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি কল্যাণমূলক শিক্ষা সেমিনার সহ নানা মানবিক কাজের উদ্যোগ গ্রহণ করেন। সমাজকে বদলে দিতে, সম্প্রীতি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশের সেতুবন্ধন স্থাপন করতে, সকল কিছুর উর্ধ্বে মানবতাকে গুরুত্ব দিয়ে কাজ করে যাবে ‘শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি’ এমনটাই তাদের বক্তব্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net