1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ!

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ বার

কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
সোমবার বেলা ১১টায় সীতাকুণ্ড উত্তরবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সীতাকুণ্ড সদর প্রদক্ষিণ করে সীতাকুণ্ড বাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন। সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্কি, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পি সহ সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ প্রস্তুত। আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার প্রতিরোধ গড়ে তুলব।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net