1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিরাজদিখানে উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিরাজদিখানে উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ১৯৬ বার

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামীযুবলীগ সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিসিল অনুষ্ঠিত হয়। উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা যুবলীগের ১নং যুগ্ম-আহবায়ক এইচ এম জহিরুল ইসলাম লিটু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মীর মোশাররফ হোসেন সুমন, সাইফুল ইসলাম দিপু, উপজেলা তাতীলীগের সভাপতি শেখ রাসেল, রশুনিয়া যুবলীগ সভাপতি শাহ-আলম।

মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন এর সঞ্চলনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান, সালাউদ্দিন আহমেদ, ফরহাদ হোসেন, আলম মৃধা, জৈনসার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল জমাদার, কেইয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তার উজ্জামান জয়সহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
সমাবেশে যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম জহিরুল ইসলাম লিটু বলেন সারা দেশের ন্যায় সিরাজদিখানে ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে রাজপথে যুবলীগ যে কোনো লড়াই সংগ্রামে ছিলো এবং থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net