1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে মানিকছড়িতে অবহিতকরণ সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে মানিকছড়িতে অবহিতকরণ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৩২ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বাংলাদেশ থেকে জলাতঙ্গ নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম এর উপর অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বের) দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রতন খীসা, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, ভেটেরিনারী সার্জন ডা. রনি কুমার দে, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন প্রমূখ।

২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলের লক্ষে সরকার কাজ করছেন উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ত্রণ শাখার (এমডিভি) সুপারভাইজার আমজাদ হোসেন স্বাগত বক্তব্যে বলেন, জলাতঙ্ক রোগ বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য অন্যতম হুমকি স্বরুপ। ইতোমধ্যে বাংলাদেশের সকল জেলাসহ মোট ৬৭টি জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে। সেখান থেকে জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগীর আধুনিক ব্যবস্থাপনা এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। জলাতঙ্ক রোগ মূলত কুকুরের কামড়ে ও আচঁড়ে ছড়ায়। এছাড়াও বিড়াল, শিয়াল, বেজী ও বানরের কামড় বা আচঁড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে। উপজেলা পর্যায়ে এ কার্যক্রম পরিচালনা ক্ষেত্রে ৫ সদস্যের একটি টিম থাকবে। যারা আগামী ৩১ ডিসেম্বর-২০২০ থেকে ৪ জানুয়ারি-২০২১ পর্যন্ত মানিকছড়ি উপজেলার চারটি ইউনিয়নে একযোগে কুকুরকে টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে সরকারের গৃহিত কার্যক্রমকে এগিয়ে নিতে সব ধরণের সহযোগীতা করার আশ্বাস দেন অবহিতকরণ সভায় আগত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net