1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ বার

কুমিল্লা অফিস:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি ও নাঙ্গলকোট পৌরসভা সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি খায়রুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার উপদেষ্টা মাস্টার আব্দুল করিম, মাওলানা মহি উদ্দিন, নুরুল ইসলাম হাসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, সমাজ সেবক জহিরুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি শাহ আলম চিশতি।

খায়রুল ইসলাম তার বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার যে ভাবে খর্ব করা হচ্ছে ইসলামী শ্রমনীতি ছাড়া এর প্রতিকার সম্ভব নয়। ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নিকট জবাব দিহির অনুভূতি নিয়ে সবাইকে কাজ করতে হবে। এছাড়াও কর্মস্থলে আহত বা নিহত হলে শ্রমিকদের পরিবারকে এককালিন নির্দিষ্ট পরিমাণে সহযোগিতা প্রদানের দাবি জানান এ শ্রমিক নেতা।

সম্মেলনে ২০২১-২২ সেশনের জন্য নাঙ্গলকোট উপজেলা উত্তর, দক্ষিণ ও পৌরসভার কমিটি নির্বাচন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net