1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে সাউথ বাংলা ব্যাংকের ৮৩ তম শাখার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

বাগেরহাটে সাউথ বাংলা ব্যাংকের ৮৩ তম শাখার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৭ বার

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ
বাগেরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর খানজাহান আলী (রহঃ) মাজার শাখার উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে এই শাখার উদ্বোধনের মধ্য দিয়ে ব্যাংকের ৮৩ তম শাখার উদ্বোধন করা হয়।
মাজার মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর চেয়ারম্যান এস.এম আমজাদ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়,ব্যাংকের পরিচালক শামীমা হোসেন,কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস আলী আতিক,ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাস,ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু,সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর মানব সম্পদব বিভাগের প্রধান মিজানুর রহমান,খুলণা অঞ্চলের প্রধান এসএম ইকবাল মেহেদী, খানজাহান আলী (রহঃ) মাজার শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান উজ্জল প্রমুখ।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় গন্যমান্য শতাধিক ব্যক্তি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
বক্তারা ব্যাংকের বিভিন্ন সেবা পদ্ধতি ও সুযোগ সুবিধার কথা তুলে ধরেন উপস্থিত সকলের সামনে। পরে ব্যাংকের শাখার নিচে একটি এটিএম বুথের উদ্বোধন করেন অতিথিগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net