1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ভোলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৫০ বার

ভোলার দৌলতখানে বিয়ের দাবীতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক জুয়েল (২২) এর বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা (১৮)।
দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃর্ধা বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকার জনসাধরণের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুয়েল ওই ওয়ার্ডের মৃত শাহা আলমের ছেলে। এদিকে এঘটনার পর থেকে জুয়েলের পরিবারের লোকজন পলাতক রয়েছে।

তরুণীর ভাষ্যমতে, দুই বছর আগে ফুফুর বাড়িতে আসা-যাওয়ার মধ্যে জুয়েল তাকে একাধিবার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে সে রাজি ছিলো না। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে বিয়ের আশ্বাস দিয়ে জুয়েল বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর জুয়েলের পরিবারের লোকজন তাদের প্রেমির সম্পর্ক মেনে না নিয়ে জুয়েলকে বাড়ি থেকে বের করে দেন। এসময় ভুক্তভোগী তরুণীকেও ঘর থেকে বের করে দিতে চাইলে সে বের হয়নি। পরে সোমবার রাতে জুয়েলের পরিবারের লোকজন ঐক্যবদ্ধ হয়ে তরুণীকে বেধড়ক মারধর করে ঘরের পাশের ঝুপড়ি বাগানে পেলে রাখেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা দেন। বুধ ও বৃহস্পতিবার থেকে তরুণী জুয়েলের বাড়িতে অনশনে বসেন। তরুণী আরও জানান, জুয়েল আমার মরণ বাঁচন। তাকে ছাড়া আমি বাঁচবো না। এখন আমি স্ত্রীর মর্যাদা চাই।
এবিষয়ে জানতে জুয়েলের পরিবারের লোকজনের সাথে একাধিবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয় যায়নি।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এঘটনা ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net