1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রাহ্মণপাড়া সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে তিতাস প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

ব্রাহ্মণপাড়া সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে তিতাস প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৩২ বার

মোঃ জুয়েল রানাঃ
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপ নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা প্রতিবাদে তিতাস প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তিতাস প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির কাজল, এম এ কাশেম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত, শিক্ষার আলো ডট কমের বার্তা সম্পাদক শাহজামান শুভ ও সদস্য একেএম কামরুল হাসান তুষার প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম, সহ সভাপতি এস এ ডিউক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন সাদ্দাম, কোষাধ্যক্ষ মোঃ জুয়েল রানা, সদস্য মোঃ রাসেল মুন্সী, আলমগীর হোসেন, এমরান হোসেন লিটন, স্বাধীন মাহমুদ রুবেল ও শাহ পরান প্রমুখ।

উল্লেখ্য গত ১০ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামরর সাধারণ সম্পাদক জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান ও অন নিউজের হেড অব নিউজ জহিরুল হক বাবুসহ ৪ জন সাংবাদিক আহত হয়। এ ঘটনায় ২৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচী দেয়া হবে। মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নিকট দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net