1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাকে পিটিয়ে জখম : ১০ দিন পর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

মাকে পিটিয়ে জখম : ১০ দিন পর মৃত্যু

পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ বার

নরসিংদীর পলাশে গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামে ৫০০ টাকার জন্য খোদেজা বেগম নামের এক মাকে রিক্সার এক্সেল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছিল খোরশেদ মিয়া নামের এক পাষণ্ড ছেলে।এ ঘটনায় তার ছোট বোন আসমা বেগম বাদী হয়ে গত ৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে পলাশ থানায় একটি মামলা দায়ের করে।

মামলার পর স্থানীয়দের সহায়তায় খোরশেদ মিয়া কে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত ৬ ডিসেম্বর রবিবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী খোদেজা বেগম এর কাছে ৫০০ টাকা চায় তার ছেলে এসময় খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে খোরশেদ তার মায়ের উপর চড়াও হয় এবং পরে ক্ষিপ্ত হয়ে নিজের প্রতিবেশীর খেরের পালায় আগুন লাগিয়ে দেয় এবং পল্লী বিদ্যুতের দুটি মিটারের লাইন কেটে দেয় এ সময় খোদেজা বেগম বাধা দিতে গেলে মাকে রিক্সার এক্সেল দিয়ে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করে মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এরপর স্থানীয়রা খোদেজা বেগম কে উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। জানা যায় গত ১০ দিন ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ১৬ ডিসেম্বর বুধবার রাত ৮ টায় খোদেজা বেগম মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামি খোরশেদ মিয়া বর্তমানে পুলিশি হেফাজতে নরসিংদী জেলা কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net