1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা জেলা ছাত্রলীগের কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

মাগুরা জেলা ছাত্রলীগের কর্মশালা

মো: সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার

মাগুরা জেলা ছাত্রলীগের প্রশিক্ষণ কর্মশালা ৫ ডিসেম্বর শনিবার দিনব্যাপি শহরের শিবরামপুর বাগানবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য অ্যাড, সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও মুন্সি রেজাউল হক, যুগ্ম সম্পাদক অ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, সংগঠনিক সম্পাদক মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকী ইমাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল ফকিরসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ পরিচালনা করেন, মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় নেতা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, একই বিশ্ববিদ্যালয়ের অর্থণীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, জেলা ছাছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাড শাখারুল ইসলাম শাকিল, সোহেল পারভেজ দ্বীপ, মিরুল ইসলাম, শেখ মোঃ রেজাউল ইসলামসহ আরো অনেকে। প্রশিক্ষরা বাংলাদেশ ছাত্রলীগের অতিত ঐতিহ্য তুলে ধরেন। একই সাথে বর্তমান ছাত্রলীগের নেতা কর্মীদের লেখা পড়ার পাশাপাশি দেশের উন্নয়ন আগ্রগতি ও সাধারণ মানুষের কল্যানে কাজ করার আহবান জানান।

কর্মশালায়, জেলা ছাত্রলীগ ও তার বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net