1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে অগ্নিকান্ডে বাড়ি ও দুই সন্তান হারা মেমং মারমার বাসগৃহের শুভ উদ্বোধন করলে জেলা প্রশাসকঃ প্রতাপ চন্দ্র বিশ্বাস - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মানিকছড়িতে অগ্নিকান্ডে বাড়ি ও দুই সন্তান হারা মেমং মারমার বাসগৃহের শুভ উদ্বোধন করলে জেলা প্রশাসকঃ প্রতাপ চন্দ্র বিশ্বাস

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২২৪ বার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন ২নং বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত লিপিয়া পাড়া দূর্গম এলাকার মেমং মারমার বাড়িতে গত ২২ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সেই রাতে রান্না ঘরেই ঘুমাচ্ছিলেন তার দুই সন্তান মংচালা মার্মা (১২) ও উম্রা মার্মা (০৬)। ঘুমন্তাবস্থায় অগ্নিদগ্ধ হয়ে দু’ভাই-বোনের মৃত্যু হয়।

অগ্নিকান্ডের পরের দিনই উপজেলা প্রশাসন, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা সরেজমিনে পরির্দশন করে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিক সহযোগিতা করেন এবং ঘরের বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন।

ফলে জেলা প্রশাসনের অর্থায়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মেমং মারমার পরিবারের জন্য নির্মাণ করা হয় বাসগৃহ। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস নির্মিত বাসগৃহের শুভ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ জানান, গত ২২ জানুয়ারি রাতে অগ্নিকান্ডের ফলে তার দুই সন্তান ও বাড়ি পুরে যায়। ফলে তার ঘরের ব্যাপারে খাগড়াছড়ি জেলা প্রশাসককে অবহিত করি। অবশেষে জেলা প্রশাসনের অর্থায়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মেমং মারমার পরিবারের জন্য নির্মাণ করা হয় বাসগৃহ। যেটি আজ উদ্বোধন করা হলো।

জেলা প্রশাসকের কাছ থেকে ঘর পেয়ে মেমং মারমা বলেন, অগ্নিকান্ডের ফলে সন্তান হারিয়েছি মনে পড়লেই কেঁদে উঠি। যদিও সন্তানের অভাব আজীবনেও পূরণ হবার নয় কিন্তু খাগড়াছড়ি জেলা প্রশাসকের এমন আন্তরিকতায় পাঁকা ঘরে থাকার সুব্যবস্থা হয়েছে। যা নিজের অর্থে হয়তো কখনও সম্ভব হতো না।

এ সময় মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net