1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইতে মার্কেন্টাইল ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

মীরসরাইতে মার্কেন্টাইল ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৬৭ বার

মীরসরাই প্রতিনিধি।। মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের কয়লায় ৩০ শে ডিসেম্বর বুধবার সকাল দশটায় মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হয়। এজেন্ট ব্যাংক কয়লা শাখার এজেন্ট নেন মহিউদ্দিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী এবং ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মহিউদ্দিন মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক আবু আহসান, ইউপি সদস্য মহীউদ্দিন, আউটলেট ম্যানেজার সোলেমান বাদশা, মীরসরাই উপজেলা আওয়ামী লীগ সদস্য আফছার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুনসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে পুরো বাংলাদেশে ভিডিও কনফারেন্সে একযোগে ৫০টি এজেন্ট ব্যাংকিং এর শাখা অফিস উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর এমডি কামরুল ইসলাম চৌধুরী।
এই বিষয়ে মহিউদ্দিন মেম্বার বলেন, মীরসরাইয়ে সবচেয়ে অবহেলিত পশ্চাত্পদ অঞ্চল সমূহের মধ্যে কয়লা অন্যতম। এখানে বিদ্যুৎ ছিল না, পড়া লেখার কোনো সুযোগ ছিল না, রাস্তাঘাট ছিল না, ব্রিজ ছিল না কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মীরসরাইয়ে সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ধীরে ধীরে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। এখন এখানকার জনগণ বাড়ির পাশে ব্যাংকিং সুবিধা নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net