1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোববার ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

রোববার ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৫০ বার


রোববার (৬ ডিসেম্বর) লালমনিরহাট মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে লালমনিরহাট জেলা পাকিস্তানী হানাদার মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে সূর্যোদয়ের সাথে সাথে বাংলার বীর সেনানী মুক্তিযোদ্ধারা জয় বাংলা শ্লোগান দিয়ে বিজয়ের পতাকা উড়িয়ে ছিলেন। বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় শহর খ্যাত লালমনিরহাট ছিল বিহারী অধ্যুষিত এলাকা। এদের সহযোগিতায় পাকিস্তানী হানাদাররা নির্বিচারে নির্মমভাবে শুধু হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষান্ত হননি, তারা বাঙ্গালী নারী-শিশুদের পৈশাচিক নির্যাতন করে হত্যা করেছিল। তৎকালীন প্রভাবশালীরা তৈরি করেছিল রাজাকার বাহিনী। পাকিস্তানী হানাদারদের দোসররা চালিয়েছিল ব্যাপক লুটপাট। বীর মুক্তিযোদ্ধাদের বুলেটের আঘাত আর রনকৌশলে ৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা তিস্তা বাংলাদেশ রেলওয়ে সেতু পাড়ি দিয়ে লালমনিরহাট ছাড়তে বাধ্য হয়। ওই দিন সূর্যোদয়ের সাথে সাথেই জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়েছিল লালমনিরহাট। তারা উড়িয়েছিল স্বাধীনতার লাল সবুজের বিজয়ের পতাকা। জাতীয় বিজয়ের ১০দিন পূর্বেই লালমনিরহাট পাকিস্তানী হানাদার মুক্ত হওয়া এ জেলার মানুষের সংগ্রামী আত্মত্যাগের পরিণতি। ফলে ৬ ডিসেম্বর বর্তমান লালমনিরহাট জেলার ভৌগলিক সীমানা পাকিস্তানী বাহিনী মুক্ত হয়। তাই দিবস টি স্বরনে বিভিন্ন কমঁসূচী পালন করবেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net