1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্মীপুরে জমে উঠেছে পৌরসভা নির্বাচন ;এগিয়ে রয়েছেন পৌর মেয়র আবু তাহের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

লক্ষ্মীপুরে জমে উঠেছে পৌরসভা নির্বাচন ;এগিয়ে রয়েছেন পৌর মেয়র আবু তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৬৫ বার

মাহবুবুর রহমান: ধাপে ধাপে সারাদেশ পৌরসভা নির্বাচন শুরু হয়েছে। লক্ষীপুর জেলায়ও শুরু হয়েছে নির্বাচনের আমেজ ও প্রার্থীদের দৌড়ঝাপ। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত লক্ষীপুর পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ৩ লাখ।

জানা যায়, এক সময় বিএনপি দূর্গ বলে পরিচিত লক্ষীপুর জেলা এখন অনেকটা নিস্তেজ বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের লক্ষীপুর জেলার সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র আবু তাহের পরপর দুইবার পৌরসভার মেয়র থাকায় পৌরসভার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, সুপেয় পানি,পয়ো:নিষ্কাসনসহ সাধারন নাগরিকের জীবনমান উন্নয়নে কাজ করায় ভোটের দৌড়ে এগিয়ে আছেন তিনি।

স্থানীয়রা জানান , আবু তাহেরকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তাকে পুনরায় মেয়র করা প্রয়োজন।

সরজমিনে খোঁজ নিয়ে যানা যায় , এবার পৌরসভার নির্বাচনে ভোটাররা সৎ, যোগ্য ও পৌরসভার উন্নয়নে যে প্রার্থী কাজ করবে ভোটারা সে প্রার্থীক ভোট দিবেন।

এদিকে বিএনপির দাবী করে বলেন, লক্ষীপুর বিএনপির দূর্গ। নির্বাচন সুষ্ঠ হলে তারা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।

এ বিষয়ে আওয়ামীলীগের পৌর মেয়র আবু তাহের জানান, আমি দলের দুঃসময়ে এই লক্ষ্মীপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছি। এবং নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপি’র দূর্গ হিসেবে পরিচিত এই এলাকাকে এখন আওয়ামী লীগের দুর্গে পরিণত করেছি। একই সাথে রাস্তা – ঘাট, ব্রিজ,কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কাজে আমি উন্নয়ন করেছি আর সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আশাকরি দল আমাকে দিবেন আবার মনোয়ন দিবেন। আমার সপ্ন আগামী দিনে লক্ষ্মীপুর পৌরসভা সিটি কর্পোরেশনে রুপ দিতে চান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net