1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় আওয়ামীলীগ নেতা বাবুল স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

শরণখোলায় আওয়ামীলীগ নেতা বাবুল স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ২২০ বার

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ
শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জেলা পরিষদ ডাক বাংলা চত্ত¡রে যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম. এ খালেক খান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক আকন আলমগীর, গোলাম মোস্তফা মধু, আবুল হোসেন নান্টু, শ্রমিকলীগ নেতা হেলাল তালুকদার, তাইজুল ইসলাম মিরাজ, যুবলীগ নেতা মাসুম তালুকদার, রুহুল আমিন হাওলাদার, জাহিদ মোস্তফা, সেচ্ছাসেবকলীগ নেতা রোকনুজ্জামান বিপ্লব, আকন্দ ইব্রাহীম সুমন, তাতীলীগ নেতা শাহিন হাওলাদার, মনির হোসেন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, জমসেদ আলী জিকু ও মাহাবুব মোল্লা।
বক্তারা জাহাঙ্গীর কবির বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, তার জীবনি থেকে নতুন প্রজন্মের নেতা কর্র্মীদের শিক্ষা গ্রহণ করতে হবে। পরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পাঁচ রাস্তার মোড় বাদল চত্ত¡রে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুরুপ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গতঃ জাহাঙ্গীর কবির বাবুল উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net