1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে আওয়ামী লীগের সম্মেলনে বিজয়ী প্রার্থীর হামলায় সাবেক সভাপতিসহ পরাজিত পক্ষের ৯ জন আহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

শ্রীনগরে আওয়ামী লীগের সম্মেলনে বিজয়ী প্রার্থীর হামলায় সাবেক সভাপতিসহ পরাজিত পক্ষের ৯ জন আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৬০ বার

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার
শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে
প্রতিপক্ষের হামলায় সাবেক সভাপতি সহ ৯ জন
আহত হয়েছে। সোমরাব বিকাল ৫টার দিকে
উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে শ্যামসিদ্ধি
ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্টিত হয়।
সম্মেলনে শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি ইব্রাহিম বেপারীর সভাপতিত্বে জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ
উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আঃ রউফের সাথে সভাপতি পদে
প্রতিদ্বন্দ্বীতা করে ভোটে হেরে যান উপজেলা
যুবলীগের সাবেক সভাপতি আলী আকবর শিকদার।
সম্মেলনে আঃ রউফকে সভাপতি ঘোষণা করার পর আলী
আকবর শিকদারকে সমর্থনের অভিযোগ তুলে
সাবেক সভাপতি হাজী ইব্রাহিম বেপারীর (৭০) উপর
হামলা চালায় আঃ রউফের লোকজন। এসময় আলী আকবর
শিকদার তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা আলীআকবর শিকদার সহ তার লোকজনের উপর হামলা চালায়।
হামলাকারীরা এসময় আলী আকবর শিকদার পক্ষের লোক
ই¯্রাফিল বেপারী(২৮) এর দাঁত ভেঙ্গে ফেলে। জীবন
বাচাঁনোর জন্য আলী আকবর শিকদার পাশর্^বর্তী
মৃত নুর মোহাম্মদের বাড়ীতে আশ্রয় নেয়। পরে
পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। হামলায় আলী আকবর
শিকদার পক্ষের আরো আহত হয় তাসের শিকদার (৭৫),
রাজিব(২৮), সানি (৩০), ইকরাম (৩০), সুজন(২৭),
সহ ৯ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে
কর্তব্যরত চিকিৎসক ২ জনকে ঢাকায় প্রেরণ করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল
ইসলাম ভুঞা জানান,আলী আকবর শিকদার এক
বাড়িতে আশ্রয় নিয়েছিল। পুলিশ যাওয়ার পর সে
বের হয়ে আসে। এখনো পর্যন্ত কেউ থানায়
অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হবে।
সম্মেলনের প্রধান অতিথী জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক আলহাজ¦ লুৎফর রহমান
সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি জানিনা। তবে
এই বিষয়ে কেউ অভিযোগ করলে সাংগঠনিক ভাবে
ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net