1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সম্পত্তির জের ধরে লাকসামে বাড়ীত থেকে ডেকে নিয়ে গ্রাম মাতব্বরকে পিটিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

সম্পত্তির জের ধরে লাকসামে বাড়ীত থেকে ডেকে নিয়ে গ্রাম মাতব্বরকে পিটিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে

এম, এ মান্নান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩১১ বার

কুমিল্লা লাকসাম নোয়াপাড়া গ্রামে সালিসী দরবারে মাতব্বরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত মাতব্বর মফিজুর রহমান (৬৫) সে একই গ্রামের মৃত. হজর আলী ব্যাপারীর ছেলে। শুক্রবার ( ১১ ডিসেম্বর) বিকালে দিকে উপজেলার মুদাফরগুন্জ (দঃ) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত এক বৃদ্ধা, মহিলাসহ ৫ জনকে আটক করে ও লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার মুদাফরগুন্জ (দঃ) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত ছালামত উল্লা (খলিফ )ছেলে রফিকুল ইসলাম,মাওলানা হাবিবুর রহমান, ও মেয়ে ফাতেমা, পারভিনের সাথে তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে স্থানীয় ওয়ার্ড মেম্বার স্বপন, সম্পত্তির দাবীদার ফাতেমা বেগমের ছেলে ফারুক, সালামত খলিফার ছেলে রফিক, ছিদ্দিক মাষ্টারের ছেলে সৈয়দসহ তাদের সম্পত্তি মীমাংসা করার চেষ্টা করে।উভয় পক্ষের যুক্তিতর্কের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরে বিকালে একই পাড়ার ব্যাপারী বাড়ীর মৃত. হজর আলী ব্যাপারীর ছেলে গ্রাম মাতব্বর মফিজুর রহমান কে জোরপুবর্ক ডেকে আনেন ফাতেমা ও পারভিন।এসময় ভাই ও বোনদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ঝগড়া বেঁধে যায়। ফাতেমা তার ছেলে ফারুকসহ কয়েজন মাতব্বর মফিজুর রহমানের তলপেটে লাথি মারে। পরে পেছন থেকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। সংবাদ পেয়ে স্থানীয়রা আহত মফিজুর রহমান কে স্থানীয় একটি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।এদিকে মাতব্বর মৃত্যুর সংবাদ এলাকায় চড়ি পড়লে স্থানীয়রা সম্পত্তির দাবীদার ফাতেমা বেগম, ছেলে ফারুক, বোন পারভিন বেগম, সালামত খলিফার ছেলে রফিক, ছিদ্দিক মাষ্টারের ছেলে সৈয়দ ও মাওলানা হাবিবুর রহমানে স্ত্রী সাপিয়া বেগমসহ ৫ জনকে আটক করে।

ঘটনার সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ আটককৃতদের উদ্ধার করে থানা নিয়ে যায়।

লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net