1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী-চট্টগ্রাম নগরী বিআরটিসি দ্বিতল বাস সার্ভিস উদ্বোধন করলেন সাংসদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

হাটহাজারী-চট্টগ্রাম নগরী বিআরটিসি দ্বিতল বাস সার্ভিস উদ্বোধন করলেন সাংসদ

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৭২ বার

চট্টগ্রামের অন্যতম জনবহুল উপজেলা হাটহাজারী থেকে চট্টগ্রাম নগরীতে লোকজনের যাতায়তের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিসি) কর্তৃক দ্বিতল বাস সার্ভিস উদ্বোধন করেছেন হাটহাজারীর সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

তিনি এসময় বিটিআরসি’র এই সার্ভিসকে মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার হিসেবে অভিহিত করে বলেন- শেখ হাসিনার নেতৃত্বে গ্রামের লোকজন আজ শহরের সুযোগ-সুবিধা পাচ্ছে। যাতায়াত ব্যবস্থায় সারাদেশেই অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, তাই পরিবহনও বেড়েছে। এই রুটে বিআরটিসি’র পরিবহন সার্ভিস হাটহাজারীবাসীর জন্য নগরীতে যাতায়াতে অনেক সুবিধে সৃষ্টি করবে’’

শনিবার (১৯ ডিসেম্বর) উদ্বোধনকালীন বিশেষ অতিথি ছিলেন- বিআরটিসি (নতুন পাড়া) ডিপু অপারেশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মাসুদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরী।

ছিলেন- সাংসদের একান্ত সহকারী সৈয়দ মনজুরুল আলম, চসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মাদ তৌফিক আহমেদ চৌধুরী, সমাজ সেবক ও সংগঠক আলহাজ্ব ফোরকান সিকদার, হাটহাজারী পৌর সহায়ক কমিটির সদস্য মো. জাফর, সমাজসেবক নেজাম উদ্দিন, জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর আলম মাষ্টার, হাটহাজারী মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি মো. আজিজুল হক ছাড়াও হাটহাজারীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net