1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ পৌর নির্বাচন: আলোচনার শীর্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থী লিমন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

কিশোরগঞ্জ পৌর নির্বাচন: আলোচনার শীর্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থী লিমন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ২৩২ বার

আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। দিনভর চলতে থাকে প্রার্থীদের নিয়ে নানা স্লোগান। কেউ লিফলেট বিতরণ করছেন তো কেউ ভোটারদের বুকে টেনে ভোট ও দোয়া চাইছেন। কেউ দিচ্ছেন উন্নত কিশোরগঞ্জ বিনির্মাণের প্রতিশ্রুতি।

চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এখন চলছে নির্বাচনী আলোচনা। সেই আলোচনার শীর্ষে আছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শফিকুল গণি ঢালী লিমন। পছন্দের এই প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা।

গত বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ৪ নং ওয়ার্ডের গোপাল জিউর আখড়ায় ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে প্রচারণা করেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল গণি ঢালী লিমন। এর আগে ৮ ও ৯ নং ওয়ার্ডে এই ক্যাম্পেইন হয়। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতেও হবে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী শফিকুল গণি ঢালী লিমন বলেন, জনগণের দাবি পূরণ করার জন্যই নির্বাচন করছি। প্রত্যাশিত সুষ্ঠু ভোটগ্রহণ হলে জনগণের সেবক হতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, যেহেতু আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, ছাত্রলীগের সাবেক নেতা। তাই আমাকে বিদ্রোহী প্রার্থী বলা যাবে না। এমনকি কোনো মহলের চাপে প্রার্থীতা প্রত্যাহারও করব না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net