1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ২০৬ বার

র‌্যাব-১৩ রংপুরের সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় গাইবান্ধার চরাঞ্চলে দুস্থদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস জঙ্গিবাদ, জলদস্যু দমন, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ সকল ধরণের অপরাধ দমনে র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের তৎপরতার ফলেই দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ দমন হওয়ায় এই অপশক্তি আর মাথা চাড়া দেয়ার সামর্থ্য রাখে না।

এ কারণেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, র‌্যাব শুধু আইন শৃঙ্খলা রক্ষাই করেনা আর্তমানবতার সেবায়ও নিয়োজিত রয়েছে। তারই একটি অনন্য দৃষ্টান্ত শীতবস্ত্র বিতরণ। এসময় তিনি গাইবান্ধার চরাঞ্চলে নৌ ডাকাতি প্রতিরোধ কল্পে নৌ পুলিশ থানা স্থাপনের আশ্বাস দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, র‌্যাবের উপ-মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

প্রসঙ্গত উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবা সপ্তাহ ২০২১ কর্মসূচির আওতায় তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা বেষ্টিত চরাঞ্চলের ৮ হাজার দুস্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net