ঢাকা   ০৩:৫২:৩৯ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

বীর মুক্তিযোদ্ধা কবির আহমদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪২১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাটহাজারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ’র নেতৃত্বে চট্টগ্রাম জেলা পুলিশের নির্ধারিত ফোর্সের একটি চৌকস দল মৃত বীর মুক্তিযোদ্ধা কবির আহমদকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এবং কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

হাটহাজারী পৌর এলাকার ১নং ওয়ার্ডের কবির আহমেদ চৌধুরী বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম কবির আহমেদ (৮৫) আজ বুধবার (১৩ জানুয়ারী) দুপুর ২:৩০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বুধবার এশা নামাযের জামাতের পর রঙ্গীপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মরহুম সার্জেন্ট কবির আহমদের মৃত্যুতে হাটহাজারী উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ রুহুল আমিন শোক জানিয়েছেন।

হাটহাজারী পৌরসভার সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী আজম, সহায়ক কমিটির সদস্য এবং আলিপুর রহমানীয়া স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান কবির রাসেল, পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক এসকান্দর এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি