1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর বন্ধ সব কারখানা চালু করতে হবে: বাদশা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

রাজশাহীর বন্ধ সব কারখানা চালু করতে হবে: বাদশা

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৪৭ বার

রাজশাহীতে বন্ধ হয়ে যাওয়া সব কল-কারখানা আধুনিকায়ন করে পুণরায় রাষ্ট্রীয়ভাবে চালু করার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। তিনি বলেছেন, রাজশাহীতে শিল্প-কারখানা ধ্বংস হয়ে যাওয়ায় এ অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে ক্রমাগত নিঃশ্ব হচ্ছে। শুধুমাত্র ব্যাটারিচালিত অটোরিকশা এ অঞ্চলের কর্মসংস্থান হতে পারে না। রাজশাহীর খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা রক্ষায় বন্ধ থাকা সকল কল-কারখানা চালু করা আমাদের দাবি।

মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে পাটকল, টেক্সটাইল মিল, চিনিকল ও আখচাষীদের রক্ষার দাবিতে আয়োজিত এক পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগর কমিটি এই পদযাত্রার আয়োজন করে। পদযাত্রাটি আলুপট্টি থেকে শুরু হয়ে নগরীর সাহেব-বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, করোনাকালে রাজশাহীসহ দেশের বিভিন্ন কল-কারখানা বন্ধ করে লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করা হচ্ছে। রাজশাহীতে উন্নয়নের অগ্রযাত্রার সহযোগী হিসেবে চারটি শিল্প প্রতিষ্ঠিত ছিলো। সেগুলো হলো- পাট শিল্প, চিনি শিল্প, টেক্সটাইল মিল ও রেশম শিল্প। পর্যায়ক্রমে সবগুলোই ধ্বংস করে দেয়া হয়। আমরা রেশম শিল্পটাকে চালু করার চেষ্টা করছি। গতকালও রেশম কারখানার ১৯টি লুম চালু করা হয়েছে। এ অঞ্চলে পাটকল, চিনিকল বন্ধ হলে শুধুমাত্র শ্রমিকেরা ক্ষতিগ্রস্থ হবে তা নয়, আখচাষীরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net