1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যক্তিগত উদ্দ্যোগে দিনাজপুরে ৫ সহ¯্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

ব্যক্তিগত উদ্দ্যোগে দিনাজপুরে ৫ সহ¯্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ২৩৬ বার

দিনাজপুর সদরের নিভৃত পল্লী শংকরপুরের অসহায় ৫ সহ¯্রাধিক শীতার্ত মানুষের মাঝে ব্যক্তিগত উদ্দ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্য্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করলেন শংকরপুর ইউপি‘র চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি ও প্রবাসী এম নুরুল আলম সরকার নুর।

৪ জানুয়ারী সোমবার সকালে করোনাকালিন সরকারী নিদের্শনা স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুর সদর উপজেলার নিভৃত পল্লী ৮ নং শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় বাজারের নাভানা মার্কেটে ভ্যান চালক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল এবং মাস্ক বিতরণ কার্য্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন শংকরপুর ইউপি‘র চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি প্রবাসী এম নুরুল আলম সরকার নুর। উদ্ভোধনী অনুষ্ঠানে ভ্যানচালকসহ স্থানীয় ৫ শতাধিক অসহায় দরিদ্র গ্রামবাসীর মাঝে শীতবস্ত্র কম্বল ও মাস্ক বিতরণ করা হয়, এভাবে ধারাবাহিক ভাবে কম্বল ও মাস্ক বিতরণ করবেন তিনি।

সাবেক বিডিআর সদস্য মো: আনোয়ারুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি ও প্রবাসী মো: নুরুল আলম সরকার নুর বলেন, পরপর বন্যা ও করোনার মহামারীতে বিপর্যুস্ত এবং ক্ষতিগ্রস্থ্য দেশের অসহায় মানুষদের কল্যানে সাধ্যমত তিনি বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

তিনি আরো বলেন,তার একান্ত ব্যক্তিগত উদ্দ্যোগে আগামী এক সপ্তাহ শংকরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের অসহায় ৫ সহস্্রাধিক শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে। এসময়ে তিনি করোনা প্রতিরোধের লক্ষে মাস্ক বিতরন ও জন সচেতনতামুলক প্রচারনাও করবেন।

নাভানা মাকের্টে আয়োজিত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী মো: এনামুল হক, মো: ইব্রাহীম খলিলুল্লাহ,মো: মোসাদ্দেক হোসেন ও মো: নুর নবীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ এসময় উপস্থিত ছিলেনর্। আয়োজনের সাথে যুক্তরা জানান, প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্ত মানুষের বাড়ি বাড়ি কম্বল বিতরন কার্য্যক্রম চলবে।

তাং ০৪-০১-২০২১

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net