1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগ; সাংবাদিকের উপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

কুমিল্লায় পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগ; সাংবাদিকের উপর হামলা

কুমিল্লা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ২৫০ বার

তৃতীয় ধাপে শনিবার অনুষ্ঠিত কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনে বিভিন্ন অনিয়মের
অভিযোগ পাওয়া গেছে। জাল ভোট দেওয়ার অভিযোগে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেওড়া
আজগরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা
মো.জাহাঙ্গীর হোসেন।

এদিকে নির্বাচনের সংবাদ সংগ্রহকালে হামলা হয়েছে চ্যানেল ২৪ এর
কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমানের ওপর। তারা তার মোবাইলফোন ভাঙচুর করেছে। ছিনিয়ে
নিয়েছে পরিচয়পত্র।

ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, সকাল থেকেই নৌকার
প্রার্থীর বহিরাগত ক্যাডার তাঁর এজেন্টদের কেন্দ্রে আসতে দেয়নি। দু’এক যায়গায় তিনি
নিজে এজেন্টদের কেন্দ্রে দিয়ে এলেও কিছুক্ষণ পর তাদের বের করে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রই
ছিলো আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের নিয়ন্ত্রণে। তারা ভোটারদেরও কেন্দ্রে আসতে বাধা দিয়েছে। তাকেও সকালে অর্জুনতলা কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। ওই কেন্দ্রে
ভোটারদের উপর হামলা করেছে ক্যাডাররা। প্রশাসনের সহায়তায় এখানে একটি হাস্যকর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

নৌকার প্রার্থী মো.বক্তার হোসেন ওরফে বখতিয়ার বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বিএনপির প্রার্থীর এজেন্টরা কেন্দ্রই যায়নি। তারা নৌকার গণজোয়ার দেখে মিথ্যা অভিযোগ
করছেন। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আজহারুল ইসলাম বলেন, দেওড়া মাদ্রাসা কেন্দ্র দখলে নিয়ে
দুষ্কৃতিকারীরা জাল ভোট দিচ্ছিল। এজন্য ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। অনেক
প্রার্থীর এজেন্টরা কার্ডের জন্য কাগজপত্র আনেননি। এরপরও আমি প্রিজাইডিং অফিসারদের
বলেছি সাদা কাগজে সকল তথ্য নিয়ে কার্ড দিয়ে দিতে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে একই দিন জেলার চৌদ্দগ্রাম
পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net