1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোনাখালীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে চকরিয়া প্রবাসী ইউনিয়নের ঢেউটিন ও খাদ্যসামগ্রি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

কোনাখালীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে চকরিয়া প্রবাসী ইউনিয়নের ঢেউটিন ও খাদ্যসামগ্রি বিতরণ

স্টাফ রিপোর্টার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৮১ বার

চকরিয়ার কোনাখালীতে সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রি বিতরণ করেছে চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়ন। শুক্রবার (২২জানুয়ারি) বিকালে এসব মানবিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মুবিনুল ইসলাম মুবিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল হক নিরব ও সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান উদ্দিনের সার্বিক নির্দেশনায় মালেশিয়া ও মালদ্বীপে অবস্থানরত চকরিয়ার প্রবাসীদের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে নেতৃত্ব দেন প্রবাসী ইউনিয়ন চকরিয়া শাখার আহবায়ক আবদুল হামিদ, সদস্য সচিব ইসমাইল হোসেন ও উপদেষ্টা মো: দেলোয়ার। অনুষ্ঠানে অতিথি হিসেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রবাসী ইউনিয়ন চকরিয়া শাখার আহবায়ক আবদুল হামিদ জানান, চকরিয়ার হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াতে বিশ্বের বিভিন্ন দেশে চকরিয়ার প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের লক্ষ উদ্দেশ্য হচ্ছে; অসহায়দের পাশে থেকে তাদের সুখ-দুঃখের খবর নেয়া। সংগঠনের তরফ থেকে এসব মানুষগুলোর মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পর্যাপ্ত ও সাধ্য মোতাবেক পরিকল্পনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি জানান, ভয়াবহ অগ্নিকান্ডের পুড়ে ছাই হয়ে যাওয়া ১৭টি পরিবারের খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় খবর দেখে কিছু সহায়তা প্রদানের জন্য উদ্যোগ নেয় মালয়েশিয়া ও মালদ্বীপে অবস্থানরত চকরিয়ার প্রবাসী ভাইয়েরা। ওই সহায়তার অংশ বিশেষ হিসেবে কোনাখালীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net