1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীর অভিশপ্ত 'জাভান হোটেল' রাতভর চলে অশ্লীল নৃত্য, মদপান ও জুয়া - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

টঙ্গীর অভিশপ্ত ‘জাভান হোটেল’ রাতভর চলে অশ্লীল নৃত্য, মদপান ও জুয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৭৬২ বার

টঙ্গী, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর অভিশপ্ত এক নাম ‘জাভান হোটেল’। চার তারকা মানের এই হোটেলটিতে রাতভর চলে উঠতি বয়সী তরুণ-তরুণীদের অশ্লীল নৃত্য, মদপান, জুয়া ও বেহায়াপনা। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে টঙ্গী ও আশপাশের উঠতি বয়সী কিশোর ও যুবকরা। মাদকাসক্ত হয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। র‍্যাব- পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার হোটেলটিতে অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি এসব অপকর্ম।

খোঁজ নিয়ে জানা যায়, বছর দুয়েক আগে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের স্থান ‘বিশ্ব ইজতেমা’ ময়দানের মাত্র দু’শ গজ দূরে তৈরি হয়েছে এই বিঁষফোড়া (জাভান হোটেল)। জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি শেখ বাদল আহমেদ হোটেলটির মালিক। নিজের ছেলের নামে নামকরণ করেন হোটেলটি। প্রথম দিকে শিল্প শহর গাজীপুরের বিভিন্ন গার্মেন্টসের বায়ারদের থাকার জন্য উন্নত মানের একটি হোটেল দরকার এমন প্রয়োজনীয়তা থেকে হোটেলটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান মালিক বাদল আহমেদ। কিন্তু আদতে হোটেলটি একটি বেহায়াপনার স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে। একটি চার তারকা হোটেল পরিচালনার জন্য যে সকল কাগজপত্র থাকার কথা তা নেই কতৃপক্ষের কাছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেখ বাদল আহমেদ হোটেলটি পরিচালনা করছেন।
জাভান হোটেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কেরু এ্যান্ড কং এর লাইসেন্স রয়েছে। অথচ হোটেল কতৃপক্ষ দেদারসে বিদেশি মদ এবং বিয়ার বিক্রি করছে। হোটেলের বারে শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে লাইসেন্স প্রাপ্ত গ্রাহকদের মদপানের অনুমতি থাকলেও লাইসেন্স ছাড়াই চলে রাতভর মদপান। সন্ধার পর থেকে সিএনজি ও প্রাইভেট গাড়ি যোগে জাভান হোটেলে আসতে শুরু করে তরুণীরা। হোটেলের দশম তলায় রাত ৮টার পর থেকে শুরু হয় অশ্লীল নৃত্য। মদ্যপ ব্যক্তিরাও নাচের তালে লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে প্রমোদবালাদের দিকে। এছাড়াও হোটেলের রুমগুলোতে চলে রাতভর জুয়ার আসর। এসব জুয়ায় ঢাকা ও আশপাশের বড় বড় জুয়ারিরা অংশগ্রহণ করে। এছাড়াও হোটেল রুমে চলে ইয়াবা সেবনও। হোটেলের ভেতরেই পাওয়া যায় ইয়াবা। আর এসব অপকর্মের কারণে বলি হচ্ছে তরুন ও উঠতী বয়সের কিশোররা।
এসব বিষয়ে স্থানীয়রা একাধিকবার অভিযোগ জানিয়েছে কিন্তু অদৃশ্য কারণে হোটেলটির বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net