কে এম ইউছুফ ::
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল’র সাথে সৌজন্য সাক্ষাত করেছে এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন পরিবার
ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক সংগঠন- ‘এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ‘ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা.)’র আসন্ন ২৯ ও ৩০ শে জানুয়ারি ২দিনব্যাপী বার্ষিক সম্মেলনের দাওয়াত প্রদানের জন্য ধর্ম প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত করে এহইয়াউসসুন্নাহ্ পরিবার।
প্রতিমন্ত্রীর অফিসে বৃহস্পতিবার এই সাক্ষাতে মন্ত্রীর অফিসিয়াল কর্মকর্তাগণ ছাড়াও উপস্থিত ছিলেন- এহয়াউসসুন্নাহ্ ফাউন্ডেশন এর সহ সভাপতি মাওলানা দিদারুল আলম। ফাউন্ডেশন এর যুগ্ম মহাসচিব মাও. হাফেজ সেলিম মাহমুদ।
ছিলেন- কোরআন প্রচার সংস্থার চেয়ারম্যান মুফতি খলিলুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মুহাম্মদ জাহেদ।
প্রতিমন্ত্রীকে এসময় মাওলানা দিদার এহইয়াউসসুন্নাহ্ ফাউন্ডেশনের কার্যক্রম ও দ্বিনী কাজে তৎপরতা সম্পর্কে অবগত করেন এবং চেয়ারম্যান শায়খ শাহজাহানের সালাম পৌঁছে দেন।
প্রতিমন্ত্রী অতিথিদের কথা ধৈর্য্যসহ শোনেন এবং দাওয়াত গ্রহণ করে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি কবিতার ফেস্টুন উনাদেরকে উপহার হিসেবে দেন প্রতিমন্ত্রী।