1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

নওগাঁয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৫৪ বার

নওগাঁর মান্দায় আব্দুস সাত্তার (৫২) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শহরবাড়ী এলাকায় আত্রাই নদের দক্ষিন পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আত্রাই নদের ধারে স্থানীয়রা কাজ করতে এসে ভুট্টা ক্ষেতে গলাকাটা লাশটি পড়ে থাকতে দেখে মান্দা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুস সাত্তার (৫২) উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের পার নূরুল্যাবাদ গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা আব্দুস সাত্তার কাজ শেষে প্রতিদিন জোতবাজার খেয়া ঘাটে গভীর রাত পর্যন্ত কাজ করেন। কয়েকদিন অসুস্থ্যতার পর মঙ্গলবার দিবাগত রাতে ঘাটে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

নিহতের ছেলে জাহিদ জানায়, গতকাল রাত ৮টার পর থেকে তার মোবাইলে বারবার ফোন দিচ্ছিলাম, কিন্তু ফোন রিসিভ না করায় চিন্তিত হয়ে পড়ি। সকালে জানতে পারি শহরবাড়ী এলাকায় একটা লোকের গলাকাটা লাশ পাওয়া গেছে। এসে দেখি বাবার লাশ। আমার বাবা কি এমন ক্ষতি করলো যার কারনে এমন নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করা হলো। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আলামত হিসেবে একটা মোবাইল ফোন ছাড়া কিছুই পাওয়া যায়নি। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net