1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে সু-পরিকল্পিত ভাবে কারচুপি অভিযোগ এনে ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচন দেয়ার দাবী জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবলীগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে সু-পরিকল্পিত ভাবে কারচুপি অভিযোগ এনে ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচন দেয়ার দাবী জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবলীগ

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩১৯ বার

রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা যুবলীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। লিখিত বক্তব্যে তিনি বলেন- ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেন। তিনি অভিযোগ করে বলেন, পৌর নির্বাচনে নৌকার গণজাগরণ, চারিদিকে শুধু নৌকার জয় গান উঠে, ঠিক তখনি পৌরসভা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অত্যান্ত সু-পরিকল্পিত ভাবে সূ² কারচুপি ও গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত ঘোষণা করা হয়। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কর্তৃক বিএনপির প্রার্থীর আত্মীয় স্বজনকে পোলিং প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেন।

ফলে তারা সূ² কারচুপি ও সু-পরিকল্পিতভাবে নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল পরিবর্তন করে বিএনপির প্রার্থীকে বেসরকারী ভাবে বিজয়ী করা হয়। যার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবীগঞ্জ উপজেলা শাখা নবীগঞ্জ পৌরসভা নির্বাচন-২০২১ কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। সেই সাথে – অতিদ্রæত সময়ের মধ্যে জনগণের ভোটের রায় প্রতিষ্ঠার স্বার্থে নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পুনরায় নির্বাচন দেয়ার দাবী জানাচ্ছি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শাহ গুল আহমদ কাজল, লোকমান আহমদ খান। এ সময় তিনি সাংবাদিকদেও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে বলেন, নহরপুর কেন্দ্রে নৌকার ৯৯২ ভোট এবং ধানের শীষের ৬৬৯ ভোট ঘোষনা করা হয়। পরবর্তীতে নৌকার এজেন্টের নিকট ফলাফল সীট না দিয়ে তড়িগড়ি করে প্রিজাইডিং অফিসার সঙ্গীয় লোকদের নিয়ে উপজেলা নির্বাচন কন্টোল রুমে এসে ফলাফল উল্টে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net