1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৫৬ শিশু-কিশোর! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৫৬ শিশু-কিশোর!

আবদুল করিম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৪০ বার

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামের লোহাগাড়ায় “পুটিবিলা পশ্চিম তাঁতী পাড়া সমাজ উন্নয়ন ঐক্য পরিষদ”। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে ৫৬ শিশু-কিশোর!

শনিবার বিকেলে এসব শিশু-কিশোরদের পুরস্কৃত করা হয়। ৪০ দিন তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করায় ১১ জনকে প্রথম পুরস্কার হিসাবে বিদেশী কম্বল, ২য় পুরস্কার হিসাবে ২৭ জনকে টেবিল ফ্যান, ৩য় পুরস্কার হিসাবে বাকিদের স্কুল ব্যাগ দেয়া হয়।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া জাফর আহমদ ডিগ্রী কলেজের অধ্যাপক জালাল আহমদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাওলানা এজাহারুল হক।

বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আখতার আহমদ, সংগঠনের সভাপতি ওসমান গণি প্রমুখ। এছাড়াও এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ওই এলাকার ৫৬ জন শিশু-কিশোর অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net