1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাহাড়ে ভাই ভাই মিলেমিশে থাকতে হবে কম্বল বিতরন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

পাহাড়ে ভাই ভাই মিলেমিশে থাকতে হবে কম্বল বিতরন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ২১৭ বার

পাহাড়ে সকলে ভাই ভাই মিলেমিশে থাকার আহবান জানিয়েছেন খাগড়াছড়ির ২৪ আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। ২৪ জানুয়ারী বুধবার দুপুরে সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে বড়পিলাক বাজার মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরন কালে এ আহবান জানান। তিনি স্মৃতিচারণ করে বলেন গুইমারা রিজিয়ন এলাকার মাটি ও মানুষ আমার পূর্ব পরিচিত ও আত্নীক সম্পর্কের মানুষ সকলের সহযোগিতা নিয়ে গুইমারা রিজিয়ন এলাকাকে আধুনিক ব্যবসায়িক সুযোগ সুবিধাজনক ও মডেল এলাকায় রুপান্তরিত করতে চাই। সেজন্য সকলে ভাই ভাই হিসেবে মিলেমিশে এক হয়ে থাকতে হবে। উন্নয়নের অন্যতম শর্ত হলো শান্তি সহাবস্থান বজায় রাখা।

ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন হবে। পরে ১৫০ জন শীতার্ত পাহাড়ি বাঙ্গালীদের মাঝে কম্বল তুলে দেন রিজিয়ন কমান্ডার। এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল কাওসার জাহান, ৩ ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ আহমেদ চিশতী, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, ২ নং হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, বড়পিলাক বাজার চৌধুরী মংশে চৌধুরী, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী মেম্বারসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net