1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাড়বকুণ্ডে গনরোষে ডাকাত; নিহত এক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদার, সম্পাদক বাবর চাপের মুহূর্তেই আর্জেন্টিনা সেরা ফুটবল খেলা: স্কালোনি

বাড়বকুণ্ডে গনরোষে ডাকাত; নিহত এক

অশোক দাশ (সীতাকুণ্ড) চট্টগ্রাম প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৫৪৬ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে (চমেক) মর্গে প্রেরণ করে।

রবিবার গভীর রাত আনুমানিক দুইটার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে হানা দেয় ২০-২৫ জনের ডাকাত দল। তারা প্রফেসর আবুল কালামের বাড়িসহ দুই বাড়িতে হানা দিয়ে প্রচুর স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়।

জানা যায়, গভীর রাতে পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের দুই বাড়িতে ডাকাতি করে পালানোর সময় গ্রামে ডাকাতি প্রতিরোধে নিয়োজিত দলের দুই সদস্যকে মেরে পালিয়ে যাওয়ার পর তারা ডাকাত-ডাকাত বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকার মানুষ চারদিক থেকে ডাকাতদের ধাওয়া করে।

মুরাদপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহেদ হোসেন নিজামী বাবু ঘটনার বর্ণনা দিয়ে জানান, এসময় গ্রামবাসী ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে পার্শ্ববর্তী বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে প্রবেশ করে সেখানেও ডাকাতির চেষ্টা করে।

টের পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করে এক ডাকাতকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।

বাড়বকুণ্ড মান্দারীটোলার ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন জানান, প্রতিরাতে এলাকায় সঙ্ঘবদ্ধ ডাকাতদলের হানায় মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে।

সোমবার ভোর আনুমানিক চারটার দিকে মান্দারীটোলা গ্রামে ডাকাত-ডাকাত বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে কয়েক গ্রামের মানুষ চারদিক থেকে ডাকাতদের ধাওয়া দেয়। এসময় দলছুট এক ডাকাতকে আটক করে এলাকাবাসী গণপিটুনি ও ছুরি দিয়ে কান কেটে দিলে তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৫৫ বছর। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সীতাকুণ্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রীতম চক্রবর্তী জানান, নিহত ব্যক্তির কান কেটে দেওয়ায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net