1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রতিবন্ধী শিশু ধর্ষনের অভিযোগে মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরায় প্রতিবন্ধী শিশু ধর্ষনের অভিযোগে মামলা

মো: সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪০১ বার

মাগুরায় ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা।

ভুক্তভোগী শিশুর ভাই জানান শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি বাগানে পাতা কুড়াতে যায় তাঁর বোন। এমন সময় টিটো মোল্লা (৩০) নামের এক বখাটে যুবক শিশুটিকে ধর্ষণ করে। ঘটনাটি শিশুটির দাদি দেখে ফেলেন। পরে বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানালে তাঁরা এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। পরবর্তিতে শিশুটির ভাই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন ।খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে মামলা করতে বলেন।শনিবার দুপুরে এ ব্যাপারে মামলা দায়ের করেছেন শিশুটির মা। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইলে আমাদের প্রতিনিধি জানান, ধর্ষণের শিকার হয়েছে, নাকি ধর্ষণেরচেষ্টা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িত যুবককে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়েছে, মামলা নম্বর ০৯ তারিখ ০৯/০১/২০২১ইং। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net