1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে এসএসসি বন্ধু সমাজ-৯৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

রামগড়ে এসএসসি বন্ধু সমাজ-৯৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৪২ বার

আত্মমানবতার সেবায় এগিয়ে এলেন এসএসসি বন্ধু সমাজ-৯৪ সংগঠন।

সংগঠনটি শীতবস্ত্র নিয়ে পার্বত্য অঞ্চলের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। শনিবার (৯ জানুয়ারি) সকাল ১০.৩০ টায় রামগড় টাউন হল প্রাঙ্গণে ১৫০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

বন্ধু সমাজ-৯৪ এর এডমিন রামগড়ের সন্তান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিগার সুলতানা বলেন, সমগ্র বাংলাদেশের এসএসসি-৯৪ এর সহপাঠীদের সহযোগিতা নিয়ে সমাজের অসহায় দুস্থ মানুষের সাহায্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও অসহায়দের কল্যাণে আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে। তিনি সহযোগিতার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ জানান।

এসময় চৈতি গ্রুপের (প্রিন্টিং) ম্যানেজার গ্রুপের এডমিন মিজানুর রহমান চৌধুরী, এডমিন প্রবাসী মো: জাহেদ, পিডিবি কর্মকর্তা গ্রুপের এডমিন মুন্নাসহ বন্ধু ৯৪ এর মোস্তাক আহমেদ, শাহাদত আনোয়ার, বীথি, আকরাম হোসেন, সাংবাদিক মোশারফ হোসেন, মোহাম্মদ শাহজাহান, ইউসুফ আহমেদ সোহাগ, মালেকা, ফাতেমা, রুনা, মো: মহিউদ্দিন, ফারুক, মাহমুদ, আশরাফ ও দেবব্রত শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net