1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ২৩৫ বার

বাগেরহাট জেলার, ফকিরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) আর্থিক সহযোগীতায় নির্মিত প্রশাসনিক ভবনের ৩য় তলার উদ্বোধন ও মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১টায় শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এস এম আমজাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল হোসেন, শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম ও বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ।

সহকারি অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সিরাজুল ইসলাম, আলহাজ্ব মো: সিদ্দিক আলী, সহকারি অধ্যাপক হুসাইন সায়েদীন, প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ওমর, প্রধান শিক্ষক খান জাহান আলী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য স. ম আব্দুর রব, ডা: গোলাম রব্বানী প্রমূখ।

এসময় বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net